ফরিদপুর জেলা ড্যাবের আহ্বায়ক কমিটি ঘোষণা
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ফরিদপুর জেলা শাখার ২০২৬ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত ২৫ জুলাই ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. মোস্তাফিজুর রহমান শামিম। যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে ডা. আলী আকবর হালদার, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. এ.এইচ.এম. নুরুল ইসলাম খান রানা, ডা. আল আমিন সারোয়ার এবং ডা. মো. সাকি খানকে।
এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. তানসিভ জোবায়ের নাদিম এবং কোষাধ্যক্ষ করা হয়েছে ডা. মো. আতিকুজ্জামান (তুষার)-কে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন এ .এফ .এম
কামাল, ডা. আব্দুল্লাহ হিস সাদ,ডা. আনিসুর রহমান হাওলাদার এবং ডা. একেএম. রফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আহ্বায়ক কমিটির মেয়াদ অনুমোদনের তারিখ থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে কমিটিকে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হলে এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এছাড়া প্রয়োজন হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমতিক্রমে আহ্বায়ক কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে
বলে জানানো হয়।






