৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা হাসান আশরাফ, নগদ অর্থ বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আমেজে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আশরাফ।
গত বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেলের এক বিশাল বহর নিয়ে তিনি আটঘর ইউনিয়নের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন। মোটরসাইকেলের এই বিশাল বহরটি মণ্ডপে মণ্ডপে ভালোবাসার এক অনন্য প্রতীক ও সম্প্রীতির বার্তা বহন করে নিয়ে যায়।
পরিদর্শনকালে হাসান আশরাফ প্রতিটি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং যুবদলের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে তাঁর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়। বিভিন্ন পূজামণ্ডপে পৌঁছালে আয়োজক ও স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষ তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে হাসান আশরাফ বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।”
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, “বিগত বছরের চেয়ে এবার আপনারা অনেক বেশি নিরাপদে এবং জাঁকজমকপূর্ণভাবে আপনাদের উৎসব পালন করতে পেরেছেন। এ দেশে ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমাদের একটি জাতীয় স্লোগান রয়েছে—’ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। এই বাণীটি মূলত অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সম্প্রীতি ও সব ধর্মের মানুষের সমান অধিকারের প্রতীক।”
যুবদল নেতা হাসান আশরাফ আরও বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক , পররাষ্ট্র প্রতিমন্ত্রী
“আমাদের প্রিয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। আপনারা সবসময় কথা রেখেছেন এবং আমাদের প্রিয় নেত্রীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আপনাদের অবদান অনেক। আমাদের নেত্রী শত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে এসেছেন এবং বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। আপনাদের পাশে আমার নেত্রী এবং আমি সবসময় আছি। যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন।”
পূজামণ্ডপ পরিদর্শনকালে যুবদল নেতা হাসান আশরাফের সাথে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





