ফরিদপুরে সাহিত্যচর্চা, গল্প, স্মৃতিচারণ ও মননশীল আলোচনায় মুখর পরিবেশে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা ‘কলমের প্রথম উপার্জন’। এতে দেশের বিশিষ্ট সাহিত্যিক, লেখক, কথাসাহিত্যিক, অনুবাদকসহ ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনেরা অংশ নেন।
শনিবার (২৪ অক্টোবর) ফরিদপুর জেলা পরিষদ মিলনায়তনে ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক জালাল আহমেদ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কলমের প্রথম উপার্জন নিয়ে স্মৃতিচারণ করেন কথাসাহিত্যিক প্রাবন্ধিক ও অনুবাদক ড. আন্দালিব রাশদী, প্রাবন্ধিক, অনুবাদক ও ঔপন্যাসিক সিরাজ উদ্দিন সাথী, লেখক ও গবেষক ড. মোহাম্মদ আলী খান, লেখক ও পরিবেশ চিন্তক গওহার নঈম ওয়ারী, কথাসাহিত্যিক নাসিমা আনিস,ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন।
এছাড়াও ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদপুর মুসলিম মিশনে সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ,ফরিদপুর ডায়াবেটিকস সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুজ্জামান চৌধুরী ভাদু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সহ অসংখ্য সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
সাহিত্য আড্ডায় উপস্থিত গুণীজনেরা নিজেদের সাহিত্যচর্চা, লেখালেখির অভিজ্ঞতা, সৃজনশীল ভাবনা ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। তাঁদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ ধরনের সাহিত্য আড্ডা লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নতুন লেখকদের অনুপ্রেরণা জোগানো এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন বক্তারা।
ফরিদপুর সাহিত্য পরিষদের এ আয়োজন সাহিত্যপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। গুণীজনদের অভিজ্ঞতা ও ভাবনার আদান-প্রদানের মধ্য দিয়ে সাহিত্যচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।