ফরিদপুরে ড্যাব আয়োজিত সায়েন্টিফিক সেমিনার ও ‘৩৬শে জুলাই’ স্মরণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরের ঝিলটুলিস্থ ‘স্বপ্ন ছোঁয়া কমিউনিটি সেন্টারে’ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৩৬শে জুলাই স্মরণসভা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর সৌজন্যে ‘ডেঙ্গু জ্বরের ব্যবস্থাপনা’ (Management of Dengue Fever) বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ড্যাব ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডাঃ মো. মোস্তাফিজুর রহমান (শামীম)-এর সভাপতিত্বে এবং ডাঃ এ.এফ.এম.কামাল এর সঞ্চালনায় বুধবার (৫ আগস্ট) , রাত ৯ টায় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
‘৩৬শে জুলাই এর শক্তি, প্রেরণার অঙ্গীকার, স্বাস্থ্যসেবায় আমাদের পথচলা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ডেঙ্গু রোগের চিকিৎসা ও সচেতনতা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার। সেমিনারে ‘কী-নোট স্পিকার’ হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন ফরিদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ খান মো. আরিফ।
তিনি ডেঙ্গু জ্বরের আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং এর সঠিক ও সময়োপযোগী রোগ নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর উপস্থাপিত নির্দেশিকা ও স্লাইড অনুযায়ী, ডেঙ্গু রোগীর সঠিক রোগ নির্ণয়, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং রোগীর সমস্যাভেদে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ‘কর্পোরেট স্পিকার’ হিসেবে বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্র্যান্ড এক্সিকিউটিভ রাফসান বিনতে আশরাফ। আয়োজিত এই সেমিনারে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে কর্মরত প্রায় দেড় শতাধিক ডাক্তার অংশগ্রহণ করেন। উপস্থিত চিকিৎসকগণের সাথে ডেঙ্গু পরিস্থিতির বর্তমান রূপ ও চিকিৎসকদের করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জন্য নিরাপদ ব্যথানাশক ও জ্বর উপশমকারী হিসেবে নাপা(প্যারাসিটামল) ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাপা(প্যারাসিটামল) ওষুধের সঠিক ডোজ এবং নিয়মমাফিক ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। এছাড়া রোগীর বয়স ও শারীরিক গঠন অনুযায়ী নাপা(প্যারাসিটামল) ব্যবহারের নির্দিষ্ট সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ডেঙ্গু হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোনো ব্যথানাশক (যেমন: এনএসএআইডি বা এসপিরিন জাতীয় ওষুধ) কেন ব্যবহার করা যাবে না এবং কেন কেবল নাপা ব্যবহার করা উচিত, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়। সাইন্টিফিক সেমিনার পর্ব শেষে ঐতিহাসিক ‘৩৬ জুলাই উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার উপস্থিত নেতৃবৃন্দগনের মধ্যে স্মরণসভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মো. মোস্তাফিজুর রহমান (শামীম), সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান,ডাঃ আলী আকবর হালদার, ডাঃ মৃধা মোঃ শাহিনুজ্জামান, ডাঃ নুরুল ইসলাম রানা, ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, ডাঃ এনামুল হক,ডাঃ সাকি খান, ডাঃ আল আমিন সারোয়ার, ডাঃ নিসাত চৌধুরী ও ডাঃ তানজিল আবির ।আলোচনা সভায় বক্তারা বিগত ১৭ বছর ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের অমানবিক ও নানামুখী নির্যাতনের চিত্র তুলে ধরেন। ড্যাব নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ কর্মজীবনে স্বৈরাচারী শাসনের কারণে পেশাগত ক্ষেত্রে তাঁরা চরম বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছেন।
অনুষ্ঠানে ড্যাব ফরিদপুর জেলা ও ফরিদপুর মেডিকেল কলেজ শাখার-নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেন জেলা ড্যাবের সদস্য সচিব ডাঃ তানসিভ জুবায়ের নাদিম। নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন ড্যাব চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য এবং দেশ পরিচালনায় অংশগ্রহণে করনীয় নিয়ে ড্যাব-এর সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পরিশেষে, ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাব ফরিদপুর জেলা শাখার কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ডাঃ এ. এফ. এম. কামাল।






