সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

মেহেরপুরের ধলা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ
মেহেরপুরের ধলা সীমান্তে ৫ জনকে  পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ পাঁচজন‘কে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ধলা বিওপির সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় চারজন পুরুষ ও একজন নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নিয়ে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করেন।

এ বিষয়ে ধলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন করতে দেওয়া হবে না।

ফরিদপুরে বিএনপি নেতা জাফর হোসেন বিশ্বাসের ইন্তেকাল।

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
ফরিদপুরে বিএনপি নেতা জাফর হোসেন বিশ্বাসের ইন্তেকাল।

ফরিদপুরের প্রবীণ রাজনীতিবিদ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর হোসেন বিশ্বাস
আজ রবিবার( ৯ আগস্ট) হৃদ রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তার বয়স হয়েছিল ৭১ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ এশা শহরের হালিমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজ অনুষ্ঠিত হবে।
এদিকে দুপুরেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । এক শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 
রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বরাবরই দাবি করে এসেছে জনপ্রিয় এ চিত্রনায়কের পরিবার। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। যদিও পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে।
মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। 

নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিসের রোগমুক্তি কামনায় দোয়া

দৈনিক ফতেহাবাদ ডেস্ক : প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিসের রোগমুক্তি কামনায় দোয়া

 ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি বোরহান আনিসের দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান পিকুল, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জাকারিয়াসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় উপস্থিত সাংবাদিকরা দৈনিক সমকালের প্রতিনিধি বোরহান আনিসের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন আইনপুর আলীম মাদ্রাসার সহ-সুপার আবুল হাসান।
জানা গেছে, বোরহান আনিস দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, চোখের সমস্যা ও কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে সাংবাদিক বোরহান আনিসের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।