বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
ফরিদপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ ফরিদপুর মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) পরিদর্শনকালে তিনি কলেজের শিক্ষক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কলেজের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. খান মোহাম্মদ আরিফ, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ওবায়দুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আজমল হোসেনসহ কলেজের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষকরা।
উল্লেখ্য, অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ এর আগে ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদপুরে ১৭ মামলার আসামি ‘চোর মিজান’ গ্রেপ্তার

জাকির হোসেন ,সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
ফরিদপুরে ১৭ মামলার আসামি ‘চোর মিজান’ গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৭টি মামলার আসামি মো. মিজানুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার বড় লক্ষণদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়ভাবে তিনি ‘চোর মিজান’ নামে পরিচিত।
গ্রেপ্তার মিজানুর রহমান সালথা উপজেলার বড় লক্ষণদিয়া এলাকার মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে। তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এসব মামলার একাধিকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ সময়ের মধ্যে মাঝেমধ্যে গোপনে বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি। তাঁকে গ্রেপ্তারের জন্য এর আগেও বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তবে কৌশলে পুলিশের চোখ এড়িয়ে চলছিলেন তিনি।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আহমেদ জ্যাক /তানভীর নাহিদ/খান সাঈম প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদ্দারেস আলী ইছা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এবং যুবদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এর আগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ শহরের কমলাপুর তেতুলতলা থেকে কয়েকশো নেতাকর্মীর বিশাল এক মিছিল নিয়ে মূল সমাবেশে যোগ দেন।

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ফরিদপুরে ১১ দলীয় ঐ’ক্যে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত!

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ফরিদপুরে ১১ দলীয় ঐ’ক্যে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত!

আগামী ৩১ অক্টোবর ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের জেলা শাখার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা বদরুদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনটির সহকারী সদস্যসচিব অধ্যাপক আব্দুল ওহাব।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের মুখপাত্র ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী ৩১ অক্টোবর কেন্দ্র ঘোষিত লংমার্চ কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।