রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে ভেকু দিয়ে উচ্ছেদ: তোপের মুখে বাজার কমিটিকে তিন দিনের আল্টিমেটাম

আবু সাঈম খান, স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে ভেকু দিয়ে উচ্ছেদ: তোপের মুখে বাজার কমিটিকে তিন দিনের আল্টিমেটাম
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুর শহরকে যানজটমুক্ত এবং পথচারীদের চলাচলের উপযোগী করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণে বড় ধরনের চিরুনি অভিযান শুরু করেছে ফরিদপুর পৌরসভা। গত ১০ আগস্ট বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই বিশেষ উচ্ছেদ অভিযান আজ ১১ আগস্ট আরও জোরদার করা হয়। তবে অভিযানের দ্বিতীয় দিনে এসে বেশ কিছু স্থানে তীব্র বাধার মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্টদের।

দুই দিনব্যাপী এই বিশেষ অভিযানে শহরের যানজটপ্রবণ ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। উল্লেখযোগ্য এলাকাগুলোর মধ্যে রয়েছে:
জনতা ব্যাংকের মোড়,নিউ মার্কেটের সামনে,
চকবাজার ও থানা রোড,মহাকালী পাঠশালার মোড় ,বলাকা সুপার মার্কেটের সামনে,ময়রা পট্টি ও আশপাশের সড়ক।
উচ্ছেদকারী দল এসব এলাকার ফুটপাত ও মূল সড়ক দখল করে গড়ে ওঠা সব ধরনের অস্থায়ী দোকান, অবৈধ শেড ও স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রাস্তা ও ফুটপাত সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করে।

ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি এর নেতৃত্বে এই বিশাল অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) সৈয়দ মোহাম্মদ আশরাফ, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজু এবং সহকারী প্রকৌশলী আশিকুর রহমানসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অভিযানের একপর্যায়ে উচ্ছেদকারী দল দীর্ঘদিনের অবৈধ টিনশেড স্থাপনাগুলো ভেকু (এক্সকাভেটর) দিয়ে ভাঙতে গেলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বছরের পর বছর ফুটপাত দখল করে রাখা এসব অবৈধ স্থাপনাকারীদের তীব্র তোপের মুখে পড়েন ফরিদপুর পৌরসভার কর্মকর্তারা। পরিস্থিতি খারাপের দিকে গেলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে বাধার মুখে পৌর কর্তৃপক্ষ স্থানীয় বাজার কমিটির সাথে জরুরি পর্যালোচনায় বসে। দীর্ঘ আলোচনার পর উদ্ভূত পরিস্থিতিতে বাকি অবৈধ স্থাপনাগুলো আগামী তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার চূড়ান্ত আল্টিমেটাম দেয় ফরিদপুর পৌরসভা। পৌর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নির্ধারিত সময়ের পর কোনো অবৈধ স্থাপনা পাওয়া গেলে গুঁড়িয়ে দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পৌরসভার এই সাহসী ও জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন সাধারণ ফরিদপুর পৌরবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অবৈধ দখলদারিত্বের কারণে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হতো। ফুটপাত চলে গিয়েছিল দোকানপাটের দখলে, যার ফলে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হতো পথচারীদের। পৌরবাসীর দাবি, এই উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান যেন নিয়মিত ও স্থায়ীভাবে অব্যাহত থাকে ,তবেই ফরিদপুর পৌরবাসীসহ সাধারণ পথচারীদের যাতায়াতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না এবং শহরটি একটি আধুনিক ও দৃষ্টিনন্দন শান্তিনগরে পরিণত হবে।

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফরিদপুরের সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘সুজন সংঘের আয়োজনে , বাখুন্ডায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল” স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কাটা ও বেলুন উড়িয়ে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে খেলাটির জমকালো উদ্বোধন ঘোষণা করা হয়। সুজন সংঘের আয়োজনে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি শক্তিশালী দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে কৈজুরী একাডেমি বনাম ফুলসুতী একাডেমি। দুপুরের পর থেকেই খেলা দেখার জন্য স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক দর্শকের ঢল নামে সুজন সংঘ মিনি স্টেডিয়ামে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ফরিদপুরের মাটি ও মানুষের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।” এ সময় তিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিনির্মাণে তাঁর সততা ও কর্তব্যের গৌরবোজ্জ্বল স্মৃতিগুলো শ্রদ্ধাভরে তুলে ধরেন।
একই সাথে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, এই টুর্নামেন্ট থেকে যারা ভালো ফলাফল ও নৈপুণ্য প্রদর্শন করবে, তাদের জন্য জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেওয়া হবে। তৃণমূলের মেধাবী ফুটবলারদের তুলে আনতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সুজন সংঘের সভাপতি শাহ শফিকুল আলম (রানু মিয়া) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে ক্রীড়ামোদী দর্শকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক রায়হান মৃধা রাশেদ এবং গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়ামুখী করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ১৬ দলের এই টুর্নামেন্টে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে শেষ পর্যন্ত একটি সফল ও সার্থক টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফরিদপুরের সুজন সংঘ উপজেলা মিনি স্টেডিয়াম, বাখুন্ডায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল” স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কাটা ও বেলুন উড়িয়ে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে খেলাটির জমকালো উদ্বোধন ঘোষণা করা হয়। সুজন সংঘের আয়োজনে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি শক্তিশালী দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে কৈজুরী একাডেমি বনাম ফুলসুতী একাডেমি। দুপুরের পর থেকেই খেলা দেখার জন্য স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক দর্শকের ঢল নামে সুজন সংঘ মিনি স্টেডিয়ামে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ফরিদপুরের মাটি ও মানুষের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।” এ সময় তিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিনির্মাণে তাঁর সততা ও কর্তব্যের গৌরবোজ্জ্বল স্মৃতিগুলো শ্রদ্ধাভরে তুলে ধরেন।
একই সাথে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, এই টুর্নামেন্ট থেকে যারা ভালো ফলাফল ও নৈপুণ্য প্রদর্শন করবে, তাদের জন্য জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেওয়া হবে। তৃণমূলের মেধাবী ফুটবলারদের তুলে আনতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সুজন সংঘের সভাপতি শাহ شفیقুল আলম (রানু মিয়া) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে ক্রীড়ামোদী দর্শকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক রায়হান মৃধা রাশেদ এবং গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়ামুখী করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ১৬ দলের এই টুর্নামেন্টে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে শেষ পর্যন্ত একটি সফল ও সার্থক টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ
শুক্রবার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মঙ্গল ‌ শোভাযাত্রা বের করা হয়।
সংগঠনের জেলা কমিটির ‌ সভাপতি অজয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর পূজা উদযাপন ফ্রন্টে মহানগর শাখার ‌ সভাপতি শান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক টুটুল কুন্ডু, মহানগর কমিটির যুগ্ন- আহ্বায়ক বিপ্লব কুমার ‌সাহা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পালন করতে পারছেন। আমরা সবাই বাংলাদেশি। বক্তারা বলেন ‌ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‌ সব সময় ‌ আপনাদের পাশে আছে আর তাই
দেশের উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রীঅঙ্গনে ফিরে আসে।
এর পূর্বে ‌ বিভিন্ন স্থান থেকে ভক্ত বৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের ‌ পরবর্তী পর্বে ভক্তদের মধ্যে ‌প্রসাদ বিতরণ করা হয়।