আলফাডাঙ্গায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু
অকালেই ঝরে গেল একটি প্রাণ। শোকাহত পরিবার ও এলাকাবাসী।
ফরিদপুরের আলফাডাঙ্গা ইউনিয়নের নাঙ্গুলিয়া গ্রামে সাপের কামড়ে সুকান্ত (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত সুকান্ত নিতাই মন্ডলের ছেলে। রাত ৮টার দিকে সাপের কামড়ের শিকার হয় সে। পরে হাসপাতালে নেওয়ার আগে তাকে ওঝার কাছে নেওয়া হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
সন্তান হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে মায়ের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
সুকান্তের অকালমৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া । তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের মাতম।
অল্প বয়সেই একটি সম্ভাবনাময় প্রাণের এমন করুণ বিদায়ে আলফাডাঙ্গা বাসি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।





