শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

তানভীর রহমান নাহিদ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, স্বাস্থ্য-সেবা অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ.এস.এম. আনিছুর রহমান, সমাজসেবা অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মো. এহিয়াতুজ্জামান সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম আরও গতিশীল করা, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, জরুরি বিভাগের সেবার মান বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, হাসপাতালকে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনসাধারণের জন্য আইন-শৃঙ্খলা নিরাপত্তা ও সহজলভ্য, মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

এদিকে একই দিন সকাল ১টার দিকে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ শহরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এবং ফরিদপুর হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতাল দুটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি রোগীদের উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেবার মান আরও বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা ও আন্তরিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মমিন খাঁর হাটের বিশিষ্ট ব্যবসায়ী ইসাহাক মোল্লা আর নেই

তানভীর রহমান নাহিদ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
মমিন খাঁর হাটের বিশিষ্ট ব্যবসায়ী ইসাহাক মোল্লা আর নেই

ফরিদপুর সদর উপজেলার ২নং চরমাধবদিয়া ইউনিয়নের রাজাই বেপারীর ডাঙ্গী এলাকার বাসিন্দা এবং মমিন খাঁর হাটের বিশিষ্ট পোল্ট্রি ও গরুর মাংস ব্যবসায়ী ইসাহাক মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি ছিলেন।
ইসাহাক মোল্লার মৃত্যুতে মমিন খাঁর হাটসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মরহুম ইসাহাক মোল্লা দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন সৎ, পরিশ্রমী ও সুপরিচিত ব্যবসায়ীকে হারাল বলে অনেকে মন্তব্য করেন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুনআমিন

ফরিদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রবাসীর সহায়তা, পেলেন চাল-ডাল সহ নগদ অর্থ

তানভীর রহমান নাহিদ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
ফরিদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রবাসীর সহায়তা, পেলেন চাল-ডাল সহ নগদ অর্থ

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে চারটি দোকান। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ও একমাত্র আয়ের উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারগুলো। এমন খবরে তাঁদের হাতে সহায়তা হিসেবে নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দিয়েছেন ফরহাদ ওহাব আকন নামে এক কাজাখস্তান প্রবাসী।

বৃহস্পতুবার (৬ আগস্ট) বিকাল ৫ টায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সিরামদি বাজারে ওই প্রবাসীর পক্ষ থেকে এই সহায়তা তুলে দেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ক্ষতিগ্রস্থ প্রত্যেকের মাঝে নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চাল, ডাল, আলু, তেল সহ শুকনো খাবার তুলে দেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গত ২ আগস্ট দিবাগত রাত ৪ টার দিকে বৈদুতিক শটসার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বাজারটিতে। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলো। এ সময় দুটি মুদি দোকান, একটি ফার্মেসী ও একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান ঘরসহ মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

পরে খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে নিজ এলাকার প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সহায়তা তুলে দেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মুদি দোকানি নজরুল ইসলাম বলেন- এই দোকান চালিয়ই আমার সংসার চলে৷ কিন্তু এক রাতে আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের কথা জানতে পেরে কাজাখস্তানের ফরহাদ আকন আমাদের পাশে দাড়িয়েছেন, আল্লাহ যেন তাকে ভাল রাখে।

সহায়তা প্রদানকারী প্রবীণ ব্যক্তি মো. শামসুল হক বলেন- ‘এটা মানবিক কাজ, সমাজের বিত্তশালী প্রতিটি মানুষের উচিৎ অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানো। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এলাকারই সন্তান সুদূর কাজাখস্তান দেশে অবস্থান করে এই পরিবারগুলোর মাঝে কিছু সহায়তা পাঠিয়েছেন। ছেলেটি ছোট সময় থেকেই অসহায় মানুষের মাঝে ছুটে আসছেন। সকলে দোয়া করবেন সে যেন ভবিষ্যতে এভাবে সেবা করে যেতে পারে।

প্রসঙ্গত, ফরহাদ ওহাব আকন ওই ইউনিয়ের আকনের ডাঙ্গী এলাকার বাসিন্দা ও সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব আকনের ছেলে। তিনি দীর্ঘ ২২ বছর কাজাখস্তানে অবস্থান করছেন এবং একই সাথে বাংলাদেশ-কাজাখস্তান কমিনিউটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এলাকায় সমাজসেবা ও মানবিক কাজ করে সুপরিচিত হয়ে উঠেছেন।

ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনকে দেখতে গেলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

আবু সাঈম খান, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনকে দেখতে গেলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন। তিনি বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন এই প্রবীণ রাজনৈতিক নেতার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে জাহাঙ্গীর হোসেন মিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতালে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান, রাজনীতি ও দলীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর যে অনন্য দৃষ্টান্ত চৌধুরী নায়াব ইউসুফ স্থাপন করে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের সুখ-দুঃখে অংশীদার হওয়ার কারণে তিনি ফরিদপুরের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
প্রবীণ রাজনৈতিক নেতাকে দেখতে এ সময় সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন,
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তানভীর রুবেল ,ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ ,মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ
উপস্থিত নেতৃবৃন্দ চিকিৎসাধীন জাহাঙ্গীর হোসেন মিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।