জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) বেলা ১১ টায় সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর কাজী নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আবদুল হালিম।
এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, অর্থনীতি বিভাগীয় প্রধান প্রফেসর নুরুল ইসলাম খান, ইতিহাস বিভাগের প্রভাষক রাশিদুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হক, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খান, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, সিনিয়র সহ-সভাপতি এম মামুনুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জুলাই যোদ্ধাদের আত্মার মাত্রা কামনায় দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এর আগে সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য, ছাত্র নেতৃবৃন্দ পক্ষ থেকে বক্তব্য, জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য, শিক্ষকবৃন্দের মধ্য হতে বক্তব্য, অতিথিদের বক্তব্য এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।







