ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা পরিষদের আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপকরণ বিতরণ।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদ্যাপনে আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপকরণ প্রদান করা হয়।
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ ও শুভেচ্ছা উপকরণ বিতরণ করেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এমপি।
এ সময় ফরিদপুর জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহিদ হোসেন, নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, যুগ্ন আহবায়ক শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, ফারজানা খান বিথী, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





