ধোপাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফরিদপুরের ধোপাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট ফাইনালে অদম্য একাদশকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুর্বার একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোপাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সরোয়ার হোসেন মৃধা। খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কবির।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
টুর্নামেন্টটি আয়োজন করে ধোপাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া কমিটি।





