ফরিদপুরে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

দেশব্যাপী আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, ফরিদপুর জেলা ও মহানগর শাখা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ,
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মুনিব হাসান সোহাগ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ।
সমাবেশে বক্তারা ব্যানারে উল্লিখিত অভিযোগের বিষয়ে বক্তব্য দেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।





