ফরিদপুরে রাসিনের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ নিয়ে আঞ্চলিক জনসম্মিলন
“দারিদ্র ও বৈষম্য অবসানে চাই সর্বজনীন সামাজিক সুরক্ষা”- এ আহ্বানকে সামনে রেখে ফরিদপুরে আঞ্চলিক জনসম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
ফরিদপুরের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মো: আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তারের পরিচালনায় আলোচনায় অংশ নেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: মো:হাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা সমাজ সেবা কাযালয়ের ইপ-পরিচালক এহিয়াতুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা বেগম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে “কাউকে পিছনে রেখে নয় সকলের স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও নিরাপদ জীবন, প্রতিষ্ঠিত হোক সকলের অধিকার, গড়ে উঠুক সবার স্বপ্নের বাংলাদেশ” শীর্ষক ধারণাপত্র পড়ে শোনান অধ্যক্ষ সুপ্রিয়া দত্ত।
সভায় বক্তারা বলেন, এসডিজি (টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ) এর লক্ষ্যমাত্রা অর্জন করতে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, নারীসহ যেসব ইনিডগেটর রয়েছে তার ভিত্তিতে কাজ করতে হবে। এর জন্য সবার আগে প্রয়োজন নির্ভুল পরিসংখ্যান। পরিসংখ্যান নির্ভুল না হলে আমাদের কোন ক্ষেত্রে কতটুকু এবং কি জাতীয় কাজ করতে হবে তা আমরা বুঝতে পারবোনা, ফলে আমাদের পক্ষে এসডিজি অর্জন করা সম্ভব হবে না।





