আলফাডাঙ্গার পানিপাড়ায় বার্ষিক নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানিপাড়ায় বার্ষিক নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) পানিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিলের দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
মেলা আয়োজক কমিটির সভাপতি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিয়ামত হোসেন পারভেজ।
আয়োজকেরা বলেন, নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়।
মেলায় বিভিন্ন দোকান ও গ্রামীণ বিনোদনের ব্যবস্থা ছিল। আয়োজকেরা জানান, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে প্রতিবছর এ আয়োজন করা হয়।





