ফরিদপুরে নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ে মতবিনিময় সভা
বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে ‘নারীর অধিকার, মানবাধিকার’ বিষয়ে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন কবির, অ্যাডভোকেট আসাদুজ্জামান, শিক্ষক মো. ইমদাদ মিয়া, ব্যাংক কর্মকর্তা মাহবুবা আক্তারী, অ্যাডভোকেট কামরুন্নাহার, উদ্যোক্তা ফারজানা মোরশেদা মিতা ও চিকিৎসক ফারহানা মুন্নি।
সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ডিউবি সিকদার। এ সময় জেলা কমিটির সদস্য মনোয়ারা মোর্শেদা চৌধুরী, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক প্রীতি কনা রাহা, লিগ্যাল এইড সম্পাদক রুবিয়া মিল্লাত ও সহসভাপতি হাসিনা মোশারফসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর প্রতিরোধে সরকারসহ সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সভায় নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সমাজে নারীর মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারী অধিকার আন্দোলনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।





