ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ফরিদপুরে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে আগামী শনিবার শহরের হালিমা গার্লস স্কুল ও কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প।
ক্যাম্পে বিভিন্ন রোগের বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। এছাড়া ডায়াবেটিস ও রক্তে শর্করা পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, চোখের সাধারণ পরীক্ষা, চোখের পাওয়ার পরীক্ষা ও কালার ভিশন পরীক্ষার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ইলেকট্রোকার্ডিওগ্রাম (ECG) সেবাও প্রদান করা হবে।
মেডিসিন, চক্ষু, নাক-কান-গলা, গাইনি, ইউরোলজিসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
আয়োজকদের পক্ষ থেকে ফরিদপুরের সাধারণ মানুষকে নির্ধারিত সময়ে হালিমা গার্লস স্কুল ও কলেজে উপস্থিত হয়ে এই বিনামূল্যের চিকিৎসাসেবা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।





