আধুনিকতার ছোঁয়ায় ফরিদপুরে যাত্রা শুরু করল ‘নকশী পল্লী’
আধুনিকতার ছোঁয়া ও দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে ফরিদপুর শহরে যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান ‘নকশী পল্লী’।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব শহরের ঝিলটুলি এলাকায় সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের পাশে নকশী পল্লীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
এসময় ফরিদপুর হলিডে মার্কেটের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাবলু পাটোয়ারী, সেক্রেটারি মুশফিকুর রহমান তনু, নকশী পল্লীর পরিচালক মো. বিল্লাল মোল্লা, বিসমিল্লাহ বেকারি ও ক্যাপিটেরিয়ার পরিচালক মো. সেলিম মিয়া, চুনাঘাটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল আউয়াল শেখ, সহকারী শিক্ষক মো. আবুল হাসান, ব্যবসায়ী রাজিব খালাসী, নাজমুল ইমামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নকশী পল্লীর স্বত্বাধিকারী লুতফুন্নাহার জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিষ্ঠানটি খোলা থাকবে। এখানে বুটিকস, জুয়েলারি, কসমেটিক্স, শতরঞ্জি ও বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট পাওয়া যাবে। ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে মানসম্মত পণ্য সরবরাহের লক্ষ্যেই নকশী পল্লীর যাত্রা শুরু হয়েছে।
পরে নকশী পল্লীর সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর চুনাঘাটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমান।
নতুন এই প্রতিষ্ঠানটি ফরিদপুরের ক্রেতাদের জন্য একই ছাদের নিচে বৈচিত্র্যময় দেশীয় ও আধুনিক পণ্যের সমাহার নিয়ে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।







