ফরিদপুর ডায়াবেটিস সমিতির দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব ডা: আলী আকবর হালদারের সঙ্গে উদ্যোক্তা ও যুব সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুর ডায়াবেটিস সমিতির দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব ডাক্তার আলী আকবর হালদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উদ্যোক্তা ফোরাম সমাজ উন্নয়ন সংস্থা এবং কারু শিক্ষা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফরিদপুর আরোগ্য সদন হাসপাতালের হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ফরিদপুরের তরুণ উদ্যোক্তা ও যুবসমাজকে দক্ষতা অর্জন, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহবান জানান ডা: আলি আকবর। তিনি তরুণদের ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উদ্যোক্তা ফোরাম সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি পাপড়ী আক্তার বৃষ্টি, কারু শিক্ষা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি তিহানুর রহমান তিহান, উদ্যোক্তা ফোরাম সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি তাসলিমা আক্তার লাকী, অর্থ সম্পাদক উম্মে হাবিবা মৌ, দপ্তর সম্পাদক আলি হাসান, কার্যনির্বাহী সদস্য তানিয়া পারভীন, নীলয় পোদ্দার, মোঃ সোহান মোল্যা, সারমীন আক্তার, সানজিদা ইসলাম, নাছিম খান, মারিয়া আক্তার ও জারিন রাফা জ্যোতি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উভয় সংগঠনের পক্ষ থেকে ডা. আলি আকবর হালদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি ফরিদপুরের তরুণ উদ্যোক্তা ও যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এর আগে প্রফেসর ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান শামীম কে আহবায়ক করে ফরিপুর ডায়াবেটিক সমিতির ৪ সদস্য বিশিষ্ট নতুন তত্বাবধায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্য হলেন ডাঃ আলী আকবর হালদার, প্রকৌশলী শহীদুল হাসান, প্রফেসর মোঃ আবদুত তাওয়াব, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ। এই চার জনের মতামতের ভিত্তিতে ডাঃ আলী আকবর হালদারকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়।







