ফরিদপুর-রাজবাড়ী-গোপালগঞ্জের আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা
ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয় নিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর-৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের এমপি মোঃ শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের এমপি প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা, রাজবাড়ী-২ আসনের এমপি মো. হারুন-অর-রশিদ এবং ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ।
সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মাজহারুল ইসলাম।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।








