আলফাডাঙ্গায় পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ: থানা চত্বরে সালিশ বৈঠকে বিরোধ মিটল
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে সমাজচ্যুত বা ‘একঘরে’ রাখার ঘটনা স্থানীয় রাজনৈতিক নেতা ও থানা পুলিশের মধ্যস্থতায় শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আলফাডাঙ্গা থানা চত্বরে উভয় পক্ষের উপস্থিতিতে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে ভুল বোঝাবুঝির জেরে ভুক্তভোগী খালিদ হাসান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
বিষয় টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরজামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শওকত হোসেনের মধ্যস্থতায় এই শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উভয় পক্ষের এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষের ভুল বোঝাবুঝির অবসান ঘটে। পরে কোলাকুলি ও হাত মেলানোর মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে নেন দুই পক্ষ, যা স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি ও সমঝোতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।







