শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

আগামী ২৯ আগস্ট অধ্যাপক এম এ সামাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

মোঃ আদেলউদ্দিন আল মাহমুদ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
আগামী ২৯ আগস্ট  অধ্যাপক  এম এ সামাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সমাজ, শিক্ষা ও সংস্কৃতির কর্মবীর অধ্যাপক মুহাম্মাদ আবদুস সামাদকে নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার বিকাল ৩টায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ফরিদপুর গুণীজন মূল্যায়ন ও উন্নয়ন গবেষণা কেন্দ্র, ফরিদপুরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বরেণ্য শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক, সংস্কৃতিজন ও গুণী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-৩ চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-৪
মো. শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর মুসলিম মিশন কলেজের সভাপতি
আমের ইউসুফ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন
ড. মো. আজিজুর রহমান, প্রফেসর ও চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান।
অনুষ্ঠানের শুরুতে বিকাল ৩টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পরে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত এবং প্রধান অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, সংবর্ধিত ব্যক্তি, মুখ্য আলোচক, প্রধান উপদেষ্টা, সভাপতি ও স্মারকগ্রন্থের লেখকদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হবে।
এরপর স্বাগত ভাষণ, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, আবৃত্তি ও সংগীত পরিবেশিত হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংবর্ধিত ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া মুখ্য আলোচক, সম্মানিত ও বিশেষ অতিথিবৃন্দ, সংবর্ধিত আলোকিত ব্যক্তি, সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য এবং অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানের উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা প্রফেসর এবিএম সাত্তার, অধ্যাপক এম. এ. সামাদের জীবন ও কর্ম সমাজ, শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবনের বিশেষ মুহূর্ত, কর্মময় জীবন ও তাঁর সম্পর্কে স্বজনদের স্মৃতিচারণের সমন্বয়ে স্মারকগ্রন্থটি প্রকাশ করা হয়েছে। স্মারকগ্রন্থে অধ্যাপক সামাদের জীবনের বিভিন্ন বিশেষ মুহূর্তের আলোকচিত্রও স্থান পেয়েছে।
অনুষ্ঠান সফল ও স্মরণীয় করতে ফরিদপুরবাসীসহ সুধীজনকে সবান্ধব উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। সার্বিক আয়োজনে রয়েছে ফরিদপুর গুণীজন মূল্যায়ন ও উন্নয়ন গবেষণা কেন্দ্র, ফরিদপুর। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মো. মুনিরুল ইসলাম।

ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে শহরের শ্রীঅঙ্গন থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আকতার টুটুল এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুকেশ সাহা ও অসীম কুমার সাহাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ কুমার রায়।
বক্তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সকলের সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে শ্রীঅঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীঅঙ্গনে এসে শেষ হয়। এতে ফরিদপুর শহর ও বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।

সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

ফরিদপুরের সালথায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রাটি সালথার কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতা ও লব-কুশসহ বিভিন্ন পৌরাণিক চরিত্র এবং শ্রীকৃষ্ণের জীবনের নানা আখ্যান ও ধর্মীয় আবহ ফুটিয়ে তোলা হয়। নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, সালথা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহাসহ প্রহ্লাদ, অসিত কুমার নাগ, বিপ্লব কুমার সাহা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তবৃন্দ।
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন অসুর শক্তির বিনাশ, মানবতার রক্ষা এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
মঙ্গল শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি ।। -উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

তানভীর নাহিদ, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি ।। -উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন শিল্পপতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন তাজ, সিনিয়র সাংবাদিক আলিমুজ্জামান রনি, এস.এ মাসুদুর রহমান তরুণ, তরিকুল ইসলাম হিমেল, এস.এম মনিরুজ্জামান, আশরাফুজ্জামান দুলাল ও শেখ সাইফুল ইসলাম অহিদ।
মতবিনিময় সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি বলেন, “আমাদের পরিবার যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসছে। আপনারা ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কথা স্বাধীনভাবে লিখবেন। সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে একটি চমৎকার ফরিদপুর গড়ে তুলবো—এটাই আমাদের স্বপ্ন।”
তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ফরিদপুরের উন্নয়ন, জনস্বার্থ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সভায় বক্তব্যকালে সাংবাদিকরা সংসদ সদস্যকে জানান, ফরিদপুরের সার্বিক উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন, শহরের যানজট নিরসন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনস্বার্থে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুর প্রেসক্লাবে পৌঁছালে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।