আলফাডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফেরদৌস শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) আলফাডাঙ্গা থানার ৫ নম্বর বানা ইউনিয়নের আটকবানা ফেরিঘাট সংলগ্ন হাসমতের চায়ের দোকানের পশ্চিম পাশের একটি ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফেরদৌস শেখ আরাজি রুদ্রবানা গ্রামের মোঃ সিরাজ শেখ ও মোসাঃ আলেয়া বেগমের ছেলে।
পুলিশ জানায়, আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ইনচার্জ অফিসার মোহাম্মদ আল-আমিনের দিকনির্দেশনায়, এসআই (নিঃ) মোঃ মামুন খান, এএসআই (নিঃ) মোঃ জাকির হোসাইন, এএসআই (নিঃ) বিপ্লব কুমার মণ্ডলসহ সঙ্গীয় ফোর্স গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।
এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌস শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় এফআইআর নং-০৬, জিআর নং-৯২/২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০)-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।







