রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, গুরুদণ্ডে বাধ্যতামূলক অবসরে প্রধান শিক্ষক!

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, গুরুদণ্ডে বাধ্যতামূলক অবসরে প্রধান শিক্ষক!
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সহকারী শিক্ষকের সাবেক স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও অসদাচরণের অভিযোগে ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আসাদ মিয়াকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় তদন্ত শেষে তাকে এ গুরুদণ্ড দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা বিভাগের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল আজিজ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় আদেশ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মো. আলী আসাদ মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগগুলো অসদাচরণ হিসেবে প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে বিধি অনুযায়ী তার বাধ্যতামূলক অবসরের আদেশ কার্যকর করা হয়।
বিভাগীয় নথি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন মোল্লার সাবেক স্ত্রী শাহানাজের সঙ্গে প্রধান শিক্ষক আলী আসাদের অনৈতিক সম্পর্ক ও অশ্লীল ইমু চ্যাটিংয়ের অভিযোগকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি পরবর্তীতে শিক্ষা বিভাগের নজরে এলে বিভাগীয় তদন্ত শুরু হয়।
তদন্তের অংশ হিসেবে প্রধান শিক্ষককে অভিযোগনামা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর জবাবে তিনি লিখিত বক্তব্য দেন এবং ব্যক্তিগত শুনানিতেও অংশ নেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন।
এরপর প্রধান শিক্ষককে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক হয়নি। পরে সরকারি চাকরির শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসরের গুরুদণ্ড দেওয়া হয়।
তবে অভিযোগ ও বিভাগীয় সিদ্ধান্তের বিষয়ে প্রধান শিক্ষক মো. আলী আসাদ মিয়া বলেন, “আমি এ বিষয়ে অবগত নই। আমার কাছে কোনো চিঠি আসেনি।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “বিভাগীয় কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি আমাদের কাছে এসেছে। ইতোমধ্যে চিঠিটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। ওই শিক্ষক বর্তমানে ছুটিতে রয়েছেন।”
বিভাগীয় আদেশে বলা হয়েছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়া এবং অভিযুক্তের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধান অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসরের গুরুদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফরিদপুরের সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘সুজন সংঘের আয়োজনে , বাখুন্ডায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল” স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কাটা ও বেলুন উড়িয়ে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে খেলাটির জমকালো উদ্বোধন ঘোষণা করা হয়। সুজন সংঘের আয়োজনে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি শক্তিশালী দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে কৈজুরী একাডেমি বনাম ফুলসুতী একাডেমি। দুপুরের পর থেকেই খেলা দেখার জন্য স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক দর্শকের ঢল নামে সুজন সংঘ মিনি স্টেডিয়ামে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ফরিদপুরের মাটি ও মানুষের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।” এ সময় তিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিনির্মাণে তাঁর সততা ও কর্তব্যের গৌরবোজ্জ্বল স্মৃতিগুলো শ্রদ্ধাভরে তুলে ধরেন।
একই সাথে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, এই টুর্নামেন্ট থেকে যারা ভালো ফলাফল ও নৈপুণ্য প্রদর্শন করবে, তাদের জন্য জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেওয়া হবে। তৃণমূলের মেধাবী ফুটবলারদের তুলে আনতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সুজন সংঘের সভাপতি শাহ শফিকুল আলম (রানু মিয়া) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে ক্রীড়ামোদী দর্শকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক রায়হান মৃধা রাশেদ এবং গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়ামুখী করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ১৬ দলের এই টুর্নামেন্টে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে শেষ পর্যন্ত একটি সফল ও সার্থক টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফরিদপুরের সুজন সংঘ উপজেলা মিনি স্টেডিয়াম, বাখুন্ডায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল” স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কাটা ও বেলুন উড়িয়ে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে খেলাটির জমকালো উদ্বোধন ঘোষণা করা হয়। সুজন সংঘের আয়োজনে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি শক্তিশালী দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে কৈজুরী একাডেমি বনাম ফুলসুতী একাডেমি। দুপুরের পর থেকেই খেলা দেখার জন্য স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক দর্শকের ঢল নামে সুজন সংঘ মিনি স্টেডিয়ামে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ফরিদপুরের মাটি ও মানুষের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।” এ সময় তিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিনির্মাণে তাঁর সততা ও কর্তব্যের গৌরবোজ্জ্বল স্মৃতিগুলো শ্রদ্ধাভরে তুলে ধরেন।
একই সাথে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, এই টুর্নামেন্ট থেকে যারা ভালো ফলাফল ও নৈপুণ্য প্রদর্শন করবে, তাদের জন্য জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেওয়া হবে। তৃণমূলের মেধাবী ফুটবলারদের তুলে আনতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সুজন সংঘের সভাপতি শাহ شفیقুল আলম (রানু মিয়া) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে ক্রীড়ামোদী দর্শকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক রায়হান মৃধা রাশেদ এবং গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়ামুখী করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ১৬ দলের এই টুর্নামেন্টে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে শেষ পর্যন্ত একটি সফল ও সার্থক টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ
শুক্রবার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মঙ্গল ‌ শোভাযাত্রা বের করা হয়।
সংগঠনের জেলা কমিটির ‌ সভাপতি অজয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর পূজা উদযাপন ফ্রন্টে মহানগর শাখার ‌ সভাপতি শান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক টুটুল কুন্ডু, মহানগর কমিটির যুগ্ন- আহ্বায়ক বিপ্লব কুমার ‌সাহা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পালন করতে পারছেন। আমরা সবাই বাংলাদেশি। বক্তারা বলেন ‌ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‌ সব সময় ‌ আপনাদের পাশে আছে আর তাই
দেশের উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রীঅঙ্গনে ফিরে আসে।
এর পূর্বে ‌ বিভিন্ন স্থান থেকে ভক্ত বৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের ‌ পরবর্তী পর্বে ভক্তদের মধ্যে ‌প্রসাদ বিতরণ করা হয়।