ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত দুই বন্ধু
ফরিদপুরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত বাসের ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নি/হত হয়েছে। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্ৰামের আদম মোল্লার ছেলে।
আজ সোমবার(২৪ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্ৰাম নামক স্থানে এই দু/র্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী সাব্বির শেখ (১৮) ও তামিম হোসেন (২৮) গুরুতর আ/হত হয়। তাদেরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের ২ জনের বাড়ি একই এলাকায় এবং নি/হত সালাউদ্দিনের বন্ধু।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, নগরকান্দা থেকে নিজ মোটরসাইকেল যোগে তিন বন্ধু হাইওয়ে এক্সপ্রেসের ঢাকাগামী লেনে যাচ্ছিল। এসময় পিছন থেকে দ্রুত গতির অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা লা/শ ও মোটরসাইকেলটি উদ্ধার করি।
তিনি বলেন- এ ঘটনায় আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







