ফরিদপুরে শতাধিক নারী-পুরুষ উদ্যোক্তার অংশগ্রহণে উদ্যোক্তা ফোরামের পরিচিতি সভা অনুষ্ঠিত

ফরিদপুরে শতাধিক নারী ও পুরুষ উদ্যোক্তার অংশগ্রহণে উদ্যোক্তা ফোরাম সমাজ উন্নয়ন সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে উদ্যোক্তা পাপড়ি আক্তার বৃষ্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল— “একতা, উদ্যোগ ও অংশগ্রহণে এগিয়ে যাক সমাজ”।
সভায় উদ্যোক্তা ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উদ্যোক্তাদের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ফরিদপুরের উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী উদ্যোক্তা নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় উদ্যোক্তা সোনিয়া সুলতানা, উম্মে হাবিবা মৌ, তিহানুর রহমান তিহান, তাসলিমা আক্তার লাকি, আফরোজা আক্তার, আশরাফুননাহার শিবলি সহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উদ্যোক্তাদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ফরিদপুরে উদ্যোক্তা তৈরির পাশাপাশি ব্যবসায়িক সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।







