সদরপুর BCSP ফুটবল টুর্নামেন্টে সম্মাননা ক্রেস্ট পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ
সদরপুর BCSP ফুটবল টুর্নামেন্টে সম্মাননা ক্রেস্ট পেয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ এস এম শামসুদ্দোহা চাঁদ ।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সম্মাননা তার জন্য শুধু একটি ক্রেস্ট নয়; বরং এটি ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীক। তাকে এই সম্মানের জন্য নির্বাচিত করায় সদরপুর BCSP ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, “আপনাদের এই ভালোবাসা ও সম্মান আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামীতেও সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
এ সময় তিনি সদরপুর BCSP ফুটবল টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য আন্তরিক শুভকামনা ও ভালোবাসা জানান।
সদরপুর BCSP ফুটবল টুর্নামেন্টের সফলতা ও ধারাবাহিক অগ্রযাত্রা কামনা করেন তিনি।







