ফরিদপুরে সনেট কবি সূফী মোতাহার হোসেনের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বিশিষ্ট সনেট কবি সূফী মোতাহার হোসেনের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ আসর ফরিদপুর শহরের কবি সূফী মোতাহার হোসেন পাঠাগার মিলনায়তনে পাঠাগার কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।
কবি সূফী মোতাহার হোসেন পাঠাগারের সভাপতি মোঃ মুজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর এ.বি.এম. সাত্তার।
এ সময় কবি ও লেখক মেনোয়ারা মোর্শেদা চৌধুরী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ব্যবসায়ী রাশেদুল আবেদীন আক্কাস, ফরিদ আহমেদ নান্টু, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা পি.কে. সরকার, কবি রাজ্জাক রাজা,কবি আব্দুস সামাদ মিয়া, কাজী অবেদীন জাবের সহ পাঠাগারের সদস্য, সাহিত্যপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সনেট কবি সূফী মোতাহার হোসেন ছিলেন সাহিত্যাঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতা বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখেছে। নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকর্ম তুলে ধরতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা প্রয়োজন।
পরে কবি সুফী মোতাহার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুহ লক্ষীপুর জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমীন।





