রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ভোজ্যতেলে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে ফরিদপুরে ক্যাবের এডভোকেসি সভা অনুষ্ঠিত

তানভীর রহমান নাহিদ, সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
ভোজ্যতেলে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে ফরিদপুরে ক্যাবের এডভোকেসি সভা অনুষ্ঠিত
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফরিদপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বাজার মনিটরিং জোরদার, ব্যবসায়ীদের সচেতন করা এবং ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রিতে নিরাপদ পাত্র ব্যবহারের বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে ফরিদপুর পৌরসভার হলরুমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম
ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান
ক্যাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ -এর সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার, ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের রোকতত্ত্ব ও গবেষণা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী, ফরিদপুর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম সহ স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র ব্যবহার নিশ্চিত করা জরুরি। অনিরাপদ ড্রামে ভোজ্যতেল রাখা ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই পর্যায়ক্রমে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
সভায় স্থানীয় পর্যায়ে বাজার কমিটি, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ভোজ্যতেল ব্যবসায়ীদের নিরাপদ পাত্র ব্যবহারে উৎসাহিত করা এবং নিয়মিত বাজার তদারকির আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু প্রশাসনিক নজরদারি নয়, ব্যবসায়ী, ভোক্তা ও স্থানীয় নেতৃত্বের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে নিরাপদ পরিবেশ তৈরির পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে সভায় মত দেওয়া হয়।

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফরিদপুরের সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘সুজন সংঘের আয়োজনে , বাখুন্ডায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল” স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কাটা ও বেলুন উড়িয়ে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে খেলাটির জমকালো উদ্বোধন ঘোষণা করা হয়। সুজন সংঘের আয়োজনে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি শক্তিশালী দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে কৈজুরী একাডেমি বনাম ফুলসুতী একাডেমি। দুপুরের পর থেকেই খেলা দেখার জন্য স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক দর্শকের ঢল নামে সুজন সংঘ মিনি স্টেডিয়ামে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ফরিদপুরের মাটি ও মানুষের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।” এ সময় তিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিনির্মাণে তাঁর সততা ও কর্তব্যের গৌরবোজ্জ্বল স্মৃতিগুলো শ্রদ্ধাভরে তুলে ধরেন।
একই সাথে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, এই টুর্নামেন্ট থেকে যারা ভালো ফলাফল ও নৈপুণ্য প্রদর্শন করবে, তাদের জন্য জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেওয়া হবে। তৃণমূলের মেধাবী ফুটবলারদের তুলে আনতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সুজন সংঘের সভাপতি শাহ শফিকুল আলম (রানু মিয়া) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে ক্রীড়ামোদী দর্শকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক রায়হান মৃধা রাশেদ এবং গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়ামুখী করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ১৬ দলের এই টুর্নামেন্টে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে শেষ পর্যন্ত একটি সফল ও সার্থক টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফরিদপুরের সুজন সংঘ উপজেলা মিনি স্টেডিয়াম, বাখুন্ডায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল” স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কাটা ও বেলুন উড়িয়ে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে খেলাটির জমকালো উদ্বোধন ঘোষণা করা হয়। সুজন সংঘের আয়োজনে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি শক্তিশালী দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে কৈজুরী একাডেমি বনাম ফুলসুতী একাডেমি। দুপুরের পর থেকেই খেলা দেখার জন্য স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক দর্শকের ঢল নামে সুজন সংঘ মিনি স্টেডিয়ামে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ফরিদপুরের মাটি ও মানুষের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।” এ সময় তিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিনির্মাণে তাঁর সততা ও কর্তব্যের গৌরবোজ্জ্বল স্মৃতিগুলো শ্রদ্ধাভরে তুলে ধরেন।
একই সাথে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, এই টুর্নামেন্ট থেকে যারা ভালো ফলাফল ও নৈপুণ্য প্রদর্শন করবে, তাদের জন্য জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেওয়া হবে। তৃণমূলের মেধাবী ফুটবলারদের তুলে আনতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সুজন সংঘের সভাপতি শাহ شفیقুল আলম (রানু মিয়া) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে ক্রীড়ামোদী দর্শকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক রায়হান মৃধা রাশেদ এবং গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়ামুখী করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ১৬ দলের এই টুর্নামেন্টে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে শেষ পর্যন্ত একটি সফল ও সার্থক টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ
শুক্রবার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মঙ্গল ‌ শোভাযাত্রা বের করা হয়।
সংগঠনের জেলা কমিটির ‌ সভাপতি অজয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর পূজা উদযাপন ফ্রন্টে মহানগর শাখার ‌ সভাপতি শান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক টুটুল কুন্ডু, মহানগর কমিটির যুগ্ন- আহ্বায়ক বিপ্লব কুমার ‌সাহা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পালন করতে পারছেন। আমরা সবাই বাংলাদেশি। বক্তারা বলেন ‌ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‌ সব সময় ‌ আপনাদের পাশে আছে আর তাই
দেশের উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রীঅঙ্গনে ফিরে আসে।
এর পূর্বে ‌ বিভিন্ন স্থান থেকে ভক্ত বৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের ‌ পরবর্তী পর্বে ভক্তদের মধ্যে ‌প্রসাদ বিতরণ করা হয়।