রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

পাঠদানরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
পাঠদানরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসায় পাঠদানরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে ক্বারী ইব্রাহীম নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য সাগরদী এলাকার হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
মাদরাসা সূত্রে জানা যায়, সোমবার সকালে নিয়মিত পাঠদান করাচ্ছিলেন ক্বারী ইব্রাহীম। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে শ্রেণিকক্ষেই ঢলে পড়েন তিনি। পরে দ্রুত তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নিহত ক্বারী ইব্রাহীম প্রায় ২০ বছর ধরে মধ্য সাগরদী হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কোরআন শিক্ষাদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
সোমবার জোহরের নামাজের পর মধ্য সাগরদী জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকায় নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাদরাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, “ক্বারী ইব্রাহীম দীর্ঘ প্রায় ২০ বছর ধরে এই মাদরাসায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ শিক্ষক ও ভালো মানুষকে হারালাম। তার মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই গভীরভাবে শোকাহত।”
মাদরাসার সহ-সভাপতি ও রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, “ক্বারী ইব্রাহীম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক। কর্মস্থলে ক্লাস নেওয়ার সময় তার এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন।”
কর্মস্থলে পাঠদানরত অবস্থায় একজন শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফরিদপুরের সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘সুজন সংঘের আয়োজনে , বাখুন্ডায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল” স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কাটা ও বেলুন উড়িয়ে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে খেলাটির জমকালো উদ্বোধন ঘোষণা করা হয়। সুজন সংঘের আয়োজনে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি শক্তিশালী দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে কৈজুরী একাডেমি বনাম ফুলসুতী একাডেমি। দুপুরের পর থেকেই খেলা দেখার জন্য স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক দর্শকের ঢল নামে সুজন সংঘ মিনি স্টেডিয়ামে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ফরিদপুরের মাটি ও মানুষের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।” এ সময় তিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিনির্মাণে তাঁর সততা ও কর্তব্যের গৌরবোজ্জ্বল স্মৃতিগুলো শ্রদ্ধাভরে তুলে ধরেন।
একই সাথে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, এই টুর্নামেন্ট থেকে যারা ভালো ফলাফল ও নৈপুণ্য প্রদর্শন করবে, তাদের জন্য জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেওয়া হবে। তৃণমূলের মেধাবী ফুটবলারদের তুলে আনতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সুজন সংঘের সভাপতি শাহ শফিকুল আলম (রানু মিয়া) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে ক্রীড়ামোদী দর্শকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক রায়হান মৃধা রাশেদ এবং গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়ামুখী করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ১৬ দলের এই টুর্নামেন্টে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে শেষ পর্যন্ত একটি সফল ও সার্থক টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ফরিদপুরের সুজন সংঘ উপজেলা মিনি স্টেডিয়াম, বাখুন্ডায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এবং “এরই নাম ফুটবল” স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফিতা কাটা ও বেলুন উড়িয়ে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে খেলাটির জমকালো উদ্বোধন ঘোষণা করা হয়। সুজন সংঘের আয়োজনে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সর্বমোট ১৬টি শক্তিশালী দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে কৈজুরী একাডেমি বনাম ফুলসুতী একাডেমি। দুপুরের পর থেকেই খেলা দেখার জন্য স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক দর্শকের ঢল নামে সুজন সংঘ মিনি স্টেডিয়ামে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ফরিদপুরের মাটি ও মানুষের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিকে ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।” এ সময় তিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিনির্মাণে তাঁর সততা ও কর্তব্যের গৌরবোজ্জ্বল স্মৃতিগুলো শ্রদ্ধাভরে তুলে ধরেন।
একই সাথে তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়ে বলেন, এই টুর্নামেন্ট থেকে যারা ভালো ফলাফল ও নৈপুণ্য প্রদর্শন করবে, তাদের জন্য জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেওয়া হবে। তৃণমূলের মেধাবী ফুটবলারদের তুলে আনতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সুজন সংঘের সভাপতি শাহ شفیقুল আলম (রানু মিয়া) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে ক্রীড়ামোদী দর্শকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক রায়হান মৃধা রাশেদ এবং গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়ামুখী করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। ১৬ দলের এই টুর্নামেন্টে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে শেষ পর্যন্ত একটি সফল ও সার্থক টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ
শুক্রবার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মঙ্গল ‌ শোভাযাত্রা বের করা হয়।
সংগঠনের জেলা কমিটির ‌ সভাপতি অজয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর পূজা উদযাপন ফ্রন্টে মহানগর শাখার ‌ সভাপতি শান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক টুটুল কুন্ডু, মহানগর কমিটির যুগ্ন- আহ্বায়ক বিপ্লব কুমার ‌সাহা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পালন করতে পারছেন। আমরা সবাই বাংলাদেশি। বক্তারা বলেন ‌ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‌ সব সময় ‌ আপনাদের পাশে আছে আর তাই
দেশের উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রীঅঙ্গনে ফিরে আসে।
এর পূর্বে ‌ বিভিন্ন স্থান থেকে ভক্ত বৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের ‌ পরবর্তী পর্বে ভক্তদের মধ্যে ‌প্রসাদ বিতরণ করা হয়।