বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও সৈয়দ আদনান হোসেন অনু’র বাবার সুস্থতা কামনায় ফরিদপুর পলিটেকনিকে দোয়া মাহফিল

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর বাবার শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, অসুস্থদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আক্কাস আলী শেখ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু এবং পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি সৈয়দ আদনান হোসেন অনুর বাবার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।







