ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সৈয়দ আসিফ উল আলম কে ড্যাবের ফুলেল শুভেচ্ছা
ফরিদপুর মেডিকেল কলেজে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর ডাঃ সৈয়দ আসিফ উল আলম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।গত ১২ আগষ্ট(বুধবার)ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ,ফরিদপুর শাখার নেতৃবৃন্দ তাকে এই শুভেচ্ছা জানান।
ফরিদপুর জেলা ড্যাব এর সভাপতি প্রফেসর ডা: মোস্তাফিজুর রহমান শামিমের নেতৃত্বে এ সময় ডাঃ আলী আকবর হালদার , ডাঃ মোঃ রফিকুল ইসলাম , ডাঃ নুরুল ইসলাম খান রানা , ডাঃ এ. এফ. এম. কামাল , ডাঃ সাকি খান সহ ড্যাব এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে প্রফেসর ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম আশাবাদ ব্যক্ত করে বলেন প্রফেসর ডাঃ সৈয়দ আসিফ উল আলম অধ্যক্ষ হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজে যোগদানে অত্র অঞ্চলের মানুষের জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। তিনি মেডিকেল কলেজের একাডেমিক পরিবেশ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর জন্য আদর্শ মেডিকেল কলেজ গড়তে সক্ষম হবেন এই আশাবাদ ব্যক্ত করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সৈয়দ আসিফ উল আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা ও তার জন্য দোয়া করার অনুরোধ জানান যাতে তিনি তার কর্ম ক্ষেত্রে সফল হতে পারেন।







