না ফেরার দেশে ফরিদপুরের বিএনপি নেতা আলহাজ্ব জাহাঙ্গির মিয়া
না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুরের মানুষের অত্যান্ত প্রিয়ভাজন, সদালাপি ও সদা হাসোজ্জল,যিনি মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের অত্যান্ত স্নেহ ভাজন ছিলেন ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গির মিয়া ।
প্রবীণ এই রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর মিয়া বুধবার( ১২ আগস্ট) হৃদ রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তার বয়স হয়েছিল ৭২ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে , ছয় নাতি নাতনি সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।
আজ বুধবার বাদ আছর মরহুম জাহাঙ্গীর মিয়ার নিজ বাসভবন শহরের গোপালপুর বায়তুল মামুর জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্টিত হবে। এদিকে সকালেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । এক শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।





