মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

সৌদি আরবে আগুনে নিহতের ১৩ জনই নওগাঁর

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
সৌদি আরবে আগুনে নিহতের ১৩ জনই নওগাঁর
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
  1. কান্নায় ভেঙে পড়েছেন সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানা এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনরা।
    সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানা এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আরও তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
    নতুন পরিচয় পাওয়া তিনজন হলেন- নওগাঁর আত্রাই উপজেলার বোয়ালা গ্রামের মিনহাজুল ইসলাম, একই গ্রামের হৃদয় হোসেন ও নওগাঁ সদর উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকার মজনুর রহমানের ছেলে মোহাম্মদ শাহিন হোসেন।
    এর আগে সোমবার ভোর সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁর ১০ জনের নাম-পরিচয় নিশ্চিত করেন।
    স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এসব মানুষ জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে রিয়াদের শিফা থানা এলাকার একটি সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন। স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দুপুরে ওই কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আত্রাই উপজেলার ১২ জন এবং নওগাঁ সদর উপজেলার একজন রয়েছেন।
    নিহতদের মধ্যে আত্রাই উপজেলার পাচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন; বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সুমন হোসেন, একই গ্রামের সাগর হোসেন ও চঞ্চল হাসানের ছেলে হাসিবুল হাসান শুভ; মাধবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মজিদুল ইসলাম; কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের গোফফার প্রামাণিকের ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক; জাননার হোসেনের ছেলে রুবেল হোসেন; ফজলু প্রামাণিকের ছেলে কলি উদ্দিন প্রামাণিক এবং সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ রয়েছেন। নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে।
    জানা যায়, রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে।
    আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত আত্রাই উপজেলার ১২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , জিপিএ-৫পেয়েছে ৩৩ জন

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , জিপিএ-৫পেয়েছে ৩৩ জন

প্রশংসায় ভাসছে ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক মন্ডলি। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বরাবরের মতোই চমৎকার ফলাফল বজায় রেখেছে ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১৭৪ জন। পাসের হার ৯০.১৬ শতাংশ। কৃতিত্বপূর্ণ এই ফলাফলের মধ্যে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে ৩৩ জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল জানিয়েছেন প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন এর নিরলস প্রচেষ্টায় প্রতিবছরের ন্যায় এবারও এই সাফল্য ধরে রেখেছে এই বিদ্যাপীঠ।
ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রতিবছরের ন্যায় ফরিদপুর জেলার মধ্যে এ বছরেও আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে এবং ভালো ফলাফলের ধারা বজায় রাখতে অত্র প্রতিষ্ঠান সব সময় বদ্ধপরিকর।”
ভবিষ্যৎ পরিকল্পনা ও তদারকি নিয়ে তিনি আরও জানান, আগামীতে প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা যেন আরও গৌরবময় ফলাফল অর্জন করতে পারে, সে বিষয়ে শিক্ষক মন্ডলী এখন থেকে শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও গাইড করবেন।
কৃতী শিক্ষার্থীদের অতীত ও বর্তমান সাফল্যের চিত্র তুলে ধরে প্রধান শিক্ষক গর্বের সাথে বলেন, “আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিবছর পাস করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে এবং সেখানেও ভালো রেজাল্ট করে আসছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানটি ফরিদপুর জেলার শিক্ষার মান উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে ।”

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ নিতাই রায়ের সংবাদ সম্মেলন ‌

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ নিতাই রায়ের সংবাদ সম্মেলন ‌

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য নিতাই রায়। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।‌ সোমবার ‌ (১০ আগস্ট) বেলা ১২:৩০ এর দিকে ‌‌ ফরিদপুর প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্লা ‌ মিলনায়তনে ‌ এক সংবাদ ‌ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের ‌ সাধারণ সম্পাদক
মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায়
সংবাদ সম্মেলনে ‌ লিখিত বক্তব্য পাঠ করেন ‌ নিতাই রায় ‌। লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে তিনি সামাজিক ও ব্যক্তিগতভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
সংবাদ সম্মেলনে তিনি একটি জমি সংক্রান্ত দলিলের তথ্য তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালের ৩ অক্টোবর ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি করা হয়। দলিলটির ক্রমিক নম্বর ১০৯০০, বহি নম্বর-১ এবং দলিল নম্বর ১০৮৮৩। দলিলের প্রকৃতি সাফ কবলা। এতে ফরিদপুর পৌরসভার ১১৬ নম্বর কোমরপুর মৌজায় ১ দশমিক ১৫ একর বা এক একর ১৫ শতাংশ জমির উল্লেখ রয়েছে। দলিলে চারজন গ্রহীতা ও দুইজন দাতার তথ্য রয়েছে বলে জানান তিনি।
নিতাই রায় বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার থেকে দ্রুত মুক্তি পেতে চাই। এটি আমার ন্যায্য অধিকার। এ কারণে বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরছি।’
তিনি আরও বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন, তাদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে নিতাই রায় তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ফরিদপুরে বিএনপি নেতা জাফর হোসেন বিশ্বাসের ইন্তেকাল।

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
ফরিদপুরে বিএনপি নেতা জাফর হোসেন বিশ্বাসের ইন্তেকাল।

ফরিদপুরের প্রবীণ রাজনীতিবিদ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর হোসেন বিশ্বাস
আজ রবিবার( ৯ আগস্ট) হৃদ রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তার বয়স হয়েছিল ৭১ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ এশা শহরের হালিমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজ অনুষ্ঠিত হবে।
এদিকে দুপুরেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । এক শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।