বাংলা কিউআর : ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি উপলক্ষে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সরকারের ক্যাশ লেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ধারাবাহিকতায় ফরিদপুরে ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি উপলক্ষে মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর ‘বাংলা কিউআর’ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগষ্ট) বিকাল ৫ টায় ফরিদপুর শহরের ঝিলটুলি নুরা ক্যাফেতে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিকাশ-এর ফরিদপুর জেলা ডিস্ট্রিবিউটর ই.আর.কর্পোরেশন এর স্বত্বাধিকারী মোঃ গোলাম মারুফ।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে ‘বাংলা কিউআর’ সেবার দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিকাশের বরিশাল রিজিওনের জোনাল ম্যানেজার তানভীর শরিফ খান।

এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতিকে ক্যাশলেস করার লক্ষ্যে বাংলাদেশ সরকার যে বৈপ্লবিক ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছে, মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’ শুরু থেকেই তার সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। সেই লক্ষ্যেই ব্যবসায়ীদের সুবিধার্থে ‘বাংলা কিউআর’ সেবা আনা হয়েছে। এর মাধ্যমে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করেই ব্যবসায়ীরা নিরাপদে পেমেন্ট গ্রহণ করতে পারেন। নগদ টাকা বহনের ঝুঁকি কমিয়ে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়াতে ফরিদপুরের সকল ব্যবসায়ীকে এই সেবা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
মার্চেন্টের ব্যবসা প্রবৃদ্ধি এর জন্য বিকাশ মার্চেন্ট এর জন্য লোনের ব্যবস্থা করেছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে ও পেমেন্ট ব্যবস্থা সহজ এবং আকর্ষণীয় করার জন্য বিকাশ মার্চেন্টের পেমেন্ট স্পিকার দিচ্ছেন এটা নিয়ে আলোচনা করেছেন ।
অনুষ্ঠানে বাংলা কিউআর-এর সুবিধা তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছেন বিকাশের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মোছাদ্দের আলী মিঠু,
টেরিটরি ম্যানেজার শেখ সাব্বির পারভেজ।

এ সময় তারা বলেন, “সরকারের ক্যাশ লেস নীতি বাস্তবায়নে ‘বাংলা কিউআর’ একটি যুগান্তকারী পদক্ষেপ। আগে ভিন্ন ভিন্ন অ্যাপের জন্য আলাদা কিউআর কোডের প্রয়োজন হলেও এখন একক এই প্ল্যাটফর্মেই সব ধরনের পেমেন্ট নেওয়া সম্ভব। “*পেমেন্ট মানেই বিকাশ*” এতে ব্যবসায়ীদের সময় বাঁচবে, কেনাবেচায় স্বচ্ছতা আসবে এবং নগদ অর্থ বহনের ঝুঁকি অনেকটাই কমে যাবে।
সভায় ফরিদপুর বিকাশ মার্চেন্টের অপারেশন ম্যানেজার মোঃ রাসেল বিশ্বাস বক্তব্য দেন। বক্তারা সরকারের এই ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানান এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বাংলা কিউআর বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।









