ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে বকনা গরু বিতরণের শুভ উদ্বোধন করলেন- চৌধুরী নায়াব ইউসুফ, এমপি
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ফরিদপুরে নির্বাচিত খামারিদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসাদাদ -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ জেলার সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুর রহিম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, বিএনপি নেতা রুবেল হোসেন দুলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রান্তিক খামারিদের প্রয়োজনীয় সহায়তা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে খামারিদের স্বাবলম্বী করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রান্তিক খামারিদের মাঝে প্রকল্পের আওতায় একটি করে বকনা গরু বিতরণ করা হয়।





