বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন সিনিয়র সহ-সভাপতি যুবদল নেতা কে এম জাফর

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন সিনিয়র সহ-সভাপতি যুবদল নেতা কে এম জাফর
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় চিকিৎসাধীন রয়েছেন।
তার আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে জেলা যুবদলের নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়। প্রিয় নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তার পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ হাসপাতালে ভিড় করছেন।
এদিকে কে এম জাফরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। স্বজন ও সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, সবার ভালোবাসা ও দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে এবং রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন।

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তানভীর রহমান নাহিদ, সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা শাখার সভাপতি নাজনিন রহমান। সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলাদল ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবনা জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক রোজী আক্তার, মহানগর শাখার সভাপতি রোকসানা পারভিন পাপিয়া, সহ-সভাপতি পলি আক্তার, সহ-সভাপতি নাজমা আহমেদ শিপন, সাংগঠনিক সম্পাদক শিউলি আক্তার, কোতোয়ালি থানা শাখার সভাপতি সেলিনা আজিজ, সাধারণ সম্পাদক সোনিয়া বিশ্বাস লিপিসহ জেলা, মহানগর ও থানা শাখার নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে ফরিদপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জেলা মহানগর ও থানা শাখার নেতৃবৃন্দ অংশ নেন।

আধুনিকতার ছোঁয়ায় ফরিদপুরে যাত্রা শুরু করল ‘নকশী পল্লী’

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট : প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
আধুনিকতার ছোঁয়ায় ফরিদপুরে যাত্রা শুরু করল ‘নকশী পল্লী’

আধুনিকতার ছোঁয়া ও দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে ফরিদপুর শহরে যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান ‘নকশী পল্লী’।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব শহরের ঝিলটুলি এলাকায় সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের পাশে নকশী পল্লীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

এসময় ফরিদপুর হলিডে মার্কেটের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাবলু পাটোয়ারী, সেক্রেটারি মুশফিকুর রহমান তনু, নকশী পল্লীর পরিচালক মো. বিল্লাল মোল্লা, বিসমিল্লাহ বেকারি ও ক্যাপিটেরিয়ার পরিচালক মো. সেলিম মিয়া, চুনাঘাটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল আউয়াল শেখ, সহকারী শিক্ষক মো. আবুল হাসান, ব্যবসায়ী রাজিব খালাসী, নাজমুল ইমামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নকশী পল্লীর স্বত্বাধিকারী লুতফুন্নাহার জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিষ্ঠানটি খোলা থাকবে। এখানে বুটিকস, জুয়েলারি, কসমেটিক্স, শতরঞ্জি ও বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট পাওয়া যাবে। ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে মানসম্মত পণ্য সরবরাহের লক্ষ্যেই নকশী পল্লীর যাত্রা শুরু হয়েছে।

পরে নকশী পল্লীর সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর চুনাঘাটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমান।
নতুন এই প্রতিষ্ঠানটি ফরিদপুরের ক্রেতাদের জন্য একই ছাদের নিচে বৈচিত্র্যময় দেশীয় ও আধুনিক পণ্যের সমাহার নিয়ে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা, পুরস্কার বিতরণ ও বার্ষিক দোয়া মাহফিল

তানভীর রহমান নাহিদ, সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা, পুরস্কার বিতরণ ও বার্ষিক দোয়া মাহফিল

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সরকারি রাজেন্দ্র কলেজের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আবদুল হালিম।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ ফয়জুল হকের সভাপতিত্বে সভায় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ ওবায়দুর রহমান, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস, রাজেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহিনুর ইসলাম, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খান, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি ফাহিম বিশ্বাস বক্তব্য রাখেন।
হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামসুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা হাসনাবাদ ঐতিহ্যবাহী বড় মিনার মসজিদের খতিব ও ফরিদপুর নূর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মো. ফজলুর রহমান।
সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) -এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।