মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, সম্পাদক হাফিজুর রহমান মিঞ্জা

আবু সাঈম খান, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, সম্পাদক হাফিজুর রহমান মিঞ্জা
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ফরিদপুর জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লাকে সভাপতি এবং মোহাম্মদ হাফিজুর রহমান মিঞ্জাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর মোঃ বিলাল হোসেন এবং প্রফেসর মোঃ মতিউর রহমান। এছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ কবিরুল আলম এবং কোষাধ্যক্ষ পদে নাজিম উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন— অধ্যাপক এম এ সামাদ, প্রফেসর আব্দুল আজিজ, প্রফেসর আব্দুল বাতেন মিয়া, প্রফেসর তারিক হোসেন খান, প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, গাজী মোকছেদুর রহমান, মোঃ ইউনুস মিয়া, সবিতা রানী আচার্য্য এবং মো: ছরওয়ার হোসেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ফরিদপুর জেলায় বসবাসরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন এই কার্যনির্বাহী পরিষদের হাত ধরে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চরভদ্রাসনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চরভদ্রাসনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চরভদ্রাসন বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ হাফিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত আজিজুর রহমান, এটিও মিজানুর রহমান, উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম বাদল আমিন, শিক্ষক আব্দুল কাদের মাস্টার, উপজেলা যুবদল সভাপতি মোজাফফর হোসেন জাফরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সাক্ষরতা ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে।

ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন সিনিয়র সহ-সভাপতি যুবদল নেতা কে এম জাফর

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন সিনিয়র সহ-সভাপতি যুবদল নেতা কে এম জাফর

ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় চিকিৎসাধীন রয়েছেন।
তার আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে জেলা যুবদলের নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়। প্রিয় নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তার পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ হাসপাতালে ভিড় করছেন।
এদিকে কে এম জাফরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। স্বজন ও সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, সবার ভালোবাসা ও দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে এবং রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন।

জাহাপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

এম এইচ সুজন মাহমুদ: স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
জাহাপুরে ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ইসলাম বাচ্চুর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ‌বিকেলে উপজেলার কারণ্যপুর মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক মোল্লা, কানাইলাল গাঙ্গুলি, রুবেল শেখ, যতীন্দ্রনাথ দাস, জাফর শেখ, মো. হারুন, আবুল কালাম, সাহীদ পাঠান ও মুন্নু মিয়াসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে আলোচনা করেন। তারা মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।