মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ জহুরুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মিলন

এম এইচ সুজন মাহমুদ, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ জহুরুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক  শেখ ফরিদ আহমেদ মিলন
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিকী সম্মেলনে গত ২২ আগস্ট ২০২৬ শনিবার ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মোঃ কামরুজ্জামান মিজান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আজিজুল হক রাজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাওলাদার আবুল কালাম আজাদ, কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য মতিউর রহমান হাওলাদার, অবসর সুবিধা বোর্ডের সদস্য সোলায়মান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা নবম পে স্কেল, গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটিতে কর্মচারীদের প্রতিনিধির সদস্য পদ অন্তর্ভুক্তকরণ ও চাকরি জাতীয়করণের দাবি জানান।
এ সম্মেলনে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মোঃ জহুরুল ইসলাম পলাশকে সভাপতি, শেখ ফরিদ আহমেদ মিলনকে সাধারণ সম্পাদক এবং মোঃ শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর কথিত কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
নাসীরুদ্দীন পাটওয়ারীর কথিত কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কথিত কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলের স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়কগুলো।
পরে চৌরাস্তায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা। এতে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক বিষয় হলেও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বা আপত্তিকর বক্তব্য কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের অংশ হতে পারে না। তারা ভবিষ্যতে দায়িত্বশীল ও শালীন বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, রাজনীতিতে মতের ভিন্নতা থাকবে, সমালোচনা থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে আলফাডাঙ্গার বিএনপি নেতাকর্মীরা আজ রাজপথে নেমেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু বলেন, “রাজনৈতিক বক্তব্যে দায়িত্বশীলতা ও শালীনতা থাকা জরুরি। কাউকে হেয় করে বা অসম্মানজনক ভাষা ব্যবহার করে রাজনীতিতে সুস্থ পরিবেশ তৈরি করা যায় না। আমরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কথিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে রাজনৈতিক সৌজন্য ও সহনশীলতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনো অন্যায় বা অসম্মানজনক বক্তব্যের সামনে নীরব থাকবে না। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করা যায়, কিন্তু ভাষার সীমা অতিক্রম করা উচিত নয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর কথিত বক্তব্যের প্রতিবাদেই আজকের এই কর্মসূচি। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাকে কেন্দ্র করে বিকেলে আলফাডাঙ্গা পৌর শহরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মিছিল ও সভা থেকে নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কথিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও সৌজন্য বজায় রাখার আহ্বান জানান।

ফরিদপুরে জমকালো আয়োজনে ‘ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ এর নতুন অফিস উদ্বোধন ও ৫০ হাজার সদস্যের মাইলফলক উদযাপন

আবু সাঈম খান, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
ফরিদপুরে জমকালো আয়োজনে ‘ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ এর নতুন অফিস উদ্বোধন ও ৫০ হাজার সদস্যের মাইলফলক উদযাপন

ফরিদপুরের জনপ্রিয় ভ্রমণ বিষয়ক সংগঠন ও সেবামূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক গ্রুপ ৫০ হাজার (৫০ কে) সদস্যের মাইলফলক স্পর্শ করায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ফিতা ও কেক কেটে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
ফরিদপুর শহরের গোয়ালচামট পুরান বাস স্ট্যান্ড সংলগ্ন ‘মোমেন ম্যানশন’ এর দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির এই নতুন ও আধুনিক কার্যালয়টি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কামরুল ইসলাম সিদ্দিকী, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, রাজিবুর রহমান সুজন এবং মোঃ সোহাগ হাওলাদার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ট্রাভেল গ্রুপের শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ২০২৪ সালে ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও এডমিন প্যানেলে রয়েছেন মোঃ রাজনু সরদার, মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং নাফিস রোহান। তাদের যৌথ দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমে গ্রুপটি আজ ফরিদপুরের অন্যতম শীর্ষ ভ্রমণ কমিউনিটিতে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালকেরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “শুরু থেকেই আমরা এটিকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করিনি। আমাদের মূল লক্ষ্য ছিল ফরিদপুরবাসীকে কীভাবে সেরা পর্যটন সেবা দেওয়া যায়। বিশেষ করে ফরিদপুর এবং দেশের বাইরে থাকা ফরিদপুরের মানুষদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।”
তারা আরও জানান, ফরিদপুর থেকে সরাসরি সুসজ্জিত চেয়ার কোচের পাশাপাশি উন্নত মানের এসি বাসের (AC Bus) বিশেষ ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে দেশের জনপ্রিয় পর্যটন স্পট যেমন—কক্সবাজার, সাজেক ভ্যালি, সিলেট, কুয়াকাটা, বান্দরবান ও রাঙ্গামাটিসহ বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়মিত প্যাকেজ ট্যুর সফলভাবে পরিচালনা করা হচ্ছে। সাধারণ ট্যুরের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, বীমা কোম্পানিসহ নানাবিধ কর্পোরেট সংগঠনের জন্য বিশেষায়িত ‘কর্পোরেট ট্যুর’ সেবাও অত্যন্ত সুনামের সাথে প্রদান করছে ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস।
ভবিষ্যতেও ফরিদপুরের মানুষের ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও সাশ্রয়ী করতে প্রতিষ্ঠানটি তাদের সেবার মান আরও বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিচালকেরা।

বাবুরচর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস -এমপি শহিদুল ইসলাম বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
বাবুরচর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস -এমপি শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরচর উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।রবিবার ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, “বাবুরচর উচ্চ বিদ্যালয়টি এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টির দীর্ঘদিনের নানা সমস্যা ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। বিদ্যালয়টিকে সরকারিকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম হাওলাদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।