নগরকান্দায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, সহকারী কমিশনার ভূমি খায়রুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহকারী এটার্ণি জেনারেল জুয়েল মুন্সি সুমন, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ ফজলুর রহমান, বিএনপি নেতা গোলজার শরীফ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম, মোরাদ হোসেন তালুকদার, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, বিভিন্ন কমিটির কাগজপত্র তিনদিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন আপনারা স্বচ্ছতা ও জবাবদিহিতায় কাজ করে যান, দেশ দেখবেন এগিয়ে যাচ্ছে।
এর আগে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হিসেবে মিটিংয়ে অংশগ্রহন করেন।







