বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

মধুখালীতে মানবিক ডাঃ পীযূষ বিশ্বাস

ফরিদপুর জেলা প্রতিনিধি : প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
মধুখালীতে মানবিক ডাঃ পীযূষ বিশ্বাস
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

২৯আগস্ট ২০২৬খ্রি শনিবারঃফরিদপুরের মধুখালীতে মানবসেবার মহৎ পেশা আরও বিস্তৃত করেই চলেছেন মানবিক ডাক্তার হিসেবে ডাঃ পীযুষ বিশ্বাস। তিনি চিকিৎসা বিদ্যায় দীর্ঘ পথ পেরিয়ে জ্ঞান, দক্ষতা ও মানবিকতার এক অনন্য সমন্বয় হয়ে উঠেছেন ডাঃ পীযূষ বিশ্বাস। এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), ডি-কার্ড (কার্ডিওলজি) এবং এমডি (কার্ডিওলজি) সম্পন্ন করার পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অর্জন করেছেন বিশেষায়িত অভিজ্ঞতা। আমেরিকার MACP, MACC, ইউরোপের MESC-এর মতো মর্যাদাপূর্ণ পেশাগত স্বীকৃতি,হৃদরোগ চিকিৎসায় আমেরিকায় প্রশিক্ষণ এবং ভারতে জিভিআরওপি ট্রেনিং তাঁর চিকিৎসা জীবনকে করেছেন আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ। একজন চিকিৎসকের প্রকৃত মহত্ত্ব শুধু তাঁর ডিগ্রি বা প্রশিক্ষণের সংখ্যায় নয়—তা প্রকাশ পায় মানুষের প্রতি তাঁর মমতায়। ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং সিনিয়র কনসালটেন্ট হিসেবে ব্যস্ততার মধ্যেও প্রতি সপ্তাহে শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে তিনি নীরবে লিখে চলেছেন মানবতার এক উজ্জ্বল অধ্যায়।সাদা অ্যাপ্রনের আড়ালে এমন এক হৃদয়, যেখানে জ্ঞানের সঙ্গে আছে সহমর্মিতা,পেশার সঙ্গে আছে সেবা,আর চিকিৎসার সঙ্গে আছে মানুষের প্রতি গভীর ভালোবাসা। ডাঃ পীযূষ বিশ্বাস এর মতো মানবিক চিকিৎসকরাই মনে করিয়ে দেন—চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ অঙ্গীকার।
ডাঃ পীযূষ বিশ্বাসের পিতার নাম মৃত দুলাল চন্দ্র বিশ্বাস।তার পরিবার উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে বসবাস করেন।তিনি প্রতি বৃহস্পতিবার মধুখালী রেলগেট এলাকায় ঢাকা ডিজিটাল ল্যাব এ সন্ধ্যায় এবং শুক্রবার বাড়ীতে গ্রামের রোগীদের ফ্রিতে দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন।ডুমাইন ইউনিয়নের রোগীদের ৫০শতাংশ ছাড়ে দেখেন।এ ছাড়া তিনি দুস্থ বা গরীব রোগীদের ফ্রিতে দেখেন যে কারনে মধুখালীতে মানবিক ডাক্তার হিসেবে সুপরিচিতি পেয়েছেন।তিনি গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে কর্মরত আছেন।উল্লেখ ডাঃপিযুষ বিশ্বাসের ডুমাইন গ্রামের বাড়ীতে যাতায়াতের একমাত্র রাস্তাটি হরিপদ খালের ভাঙ্গনে বিলিন হওয়ার পথে।জনসাধারণের নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সরকারের উদ্যোগ জরুরী ।রাস্তাতটি সংস্কার ও সংরক্ষনের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

ফরিদপুরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে নায়াব ইউসুফ, বিতরণ করলেন নগদ অর্থ ও নতুন কাপড়

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
ফরিদপুরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে নায়াব ইউসুফ, বিতরণ করলেন নগদ অর্থ ও নতুন কাপড়

শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আমেজে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ ও নতুন কাপড় বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী, পূজামণ্ডপের আয়োজক ও সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি ।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তিনি কৈজুরী, মাচ্চর, কৃষ্ণনগর ও কানাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ ছাড়া ফরিদপুর পৌর এলাকার বদরপুর, পুরাতন বাসস্ট্যান্ড ও চৌধুরী বাড়ি এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। বিভিন্ন পূজামণ্ডপে পৌঁছালে আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনকালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।
সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে।
তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে তাঁদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু,ফরিদপুর জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী, যুবদল নেতা রুবেল হোসেন দুলালসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডুমাইনে ১৮টি পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সম্প্রীতির উদ্যোগ

মধুখালী প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
ডুমাইনে ১৮টি পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সম্প্রীতির উদ্যোগ

‘সম্প্রীতির বন্ধনে, উৎসবের আনন্দে, মানবিকতার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপে সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল উৎসবের আনন্দে সবার পাশে দাঁড়ানো, পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত রাখা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা।
এ বিষয়ে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আজাদ মাহবুব বিপ্লব বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এটিকে আমরা কোনো দান বা অনুগ্রহ হিসেবে দেখছি না; বরং আপনাদের আনন্দের সঙ্গে নিজেদের সামিল করা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার একটি ছোট্ট প্রয়াস হিসেবে দেখছি।”
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেবর্ষী বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মো. শহীদুল বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক রাম প্রসাদ, প্রচার সম্পাদক মো. মোশাররফ হোসেন ও সদস্য টিটো সরকার।
ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নগরকান্দার ডাংগীতে ট্রেনে কা*টা পড়ে অজ্ঞাত যুবকের মৃ*ত্যু

সদরপুর ফরিদপুর প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
নগরকান্দার ডাংগীতে ট্রেনে কা*টা পড়ে অজ্ঞাত যুবকের মৃ*ত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে নিহত যুবকের নাম-পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।