মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

ফরিদপুর মুসলিম মিশন কলেজ এর রজতজয়ন্তীতে আয়োজন করা হবে নবীন-প্রবীনদের মহা মিলনমেলা

মোঃ আদেলউদ্দিন আল মাহমুদ, দৈনিক ফতেহাবাদ ঢাকা অফিস প্রধান প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
ফরিদপুর মুসলিম মিশন কলেজ এর রজতজয়ন্তীতে আয়োজন করা হবে নবীন-প্রবীনদের মহা মিলনমেলা
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

এসো মিলি প্রাণের বন্ধনে-এই শ্লোগানে ফরিদপুর মুসলিম মিশন কলেজ এর রজতজয়ন্তীতে আয়োজন করা হবে নবীন-প্রবীনদের মহা মিলনমেলা

ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর মুসলিম মিশন কলেজ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুণর্মিলনী উৎসব ২০২৭ পালনের লক্ষে ধারাবাহিক মত বিনিময় সভার অংশ হিসেবে গত ৩১ জুলাই ২০২৬ তারিখে ফরিদপুর মুসলিম মিশন কলেজ মিলনায়তনে  ফরিদপুর ও এর আশেপাশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রস্তুতিমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৭ সালের ঈদ উল ফিতরের তৃতীয় দিন এ উৎসব আয়োজনের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এ প্রস্তুতি সভায় মুসলিম মিশন কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন , সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারি অধ্যাপক শাহাদাত হোসেন প্রমুখ সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুসলিম মিশন কলেজ  প্রাঙ্গণ এক আনন্দঘন ও মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর সহপাঠিদের কাছে পেয়ে পুরোনো স্মৃতিচারণ, উৎসবের মূল কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
এ প্রস্তুতি সভায় রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব ২০২৭ উদযাপন কমিটির আহবায়ক হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রিন্সিপাল জনাব আবদুল্লাহ আল মামুন। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা কেবলই স্মুতির বন্ধন নয়, এটি আমাদের পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি করবে এবং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার জন্য একটি দারুণ অনুপ্রেরণা হয়ে থাকবে।
সভায় পুনর্মিলনী কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন ও বাস্তবায়নের জন্য প্রতিটি ব্যাচ থেকে ৫ জন করে ফোকাল পয়েন্ট (প্রতিনিধি) নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফোকাল পয়েন্টদের মাধ্যমেই নিজ নিজ ব্যাচের রেজিস্ট্রেশনসহ যাবতীয় তথ্য আদান-প্রদান ও কার্যত্রম সম্পন্ন করা হবে। এছাড়াও শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে বিভিন্ন ইভেন্টের উদযাপন সাব কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে, পারস্পারিক সৌহার্দ্য ও এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চরভদ্রাসনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চরভদ্রাসনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চরভদ্রাসন বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ হাফিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত আজিজুর রহমান, এটিও মিজানুর রহমান, উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম বাদল আমিন, শিক্ষক আব্দুল কাদের মাস্টার, উপজেলা যুবদল সভাপতি মোজাফফর হোসেন জাফরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সাক্ষরতা ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে।

ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন সিনিয়র সহ-সভাপতি যুবদল নেতা কে এম জাফর

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে চিকিৎসাধীন সিনিয়র সহ-সভাপতি যুবদল নেতা কে এম জাফর

ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় চিকিৎসাধীন রয়েছেন।
তার আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে জেলা যুবদলের নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়। প্রিয় নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তার পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ হাসপাতালে ভিড় করছেন।
এদিকে কে এম জাফরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। স্বজন ও সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, সবার ভালোবাসা ও দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে এবং রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, সম্পাদক হাফিজুর রহমান মিঞ্জা

আবু সাঈম খান, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, সম্পাদক হাফিজুর রহমান মিঞ্জা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ফরিদপুর জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লাকে সভাপতি এবং মোহাম্মদ হাফিজুর রহমান মিঞ্জাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর মোঃ বিলাল হোসেন এবং প্রফেসর মোঃ মতিউর রহমান। এছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ কবিরুল আলম এবং কোষাধ্যক্ষ পদে নাজিম উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন— অধ্যাপক এম এ সামাদ, প্রফেসর আব্দুল আজিজ, প্রফেসর আব্দুল বাতেন মিয়া, প্রফেসর তারিক হোসেন খান, প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, গাজী মোকছেদুর রহমান, মোঃ ইউনুস মিয়া, সবিতা রানী আচার্য্য এবং মো: ছরওয়ার হোসেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ফরিদপুর জেলায় বসবাসরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন এই কার্যনির্বাহী পরিষদের হাত ধরে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা।