ড্যাব ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করলেন চৌধুরী নায়াব ইউসুফ


জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক গণসমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ দলীয় ঐক্য জোটের লিয়াজোঁ কমিটির সভাপতি মোহাম্মদ বদরুদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব এর সঞ্চালনায় এ সময় জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. বায়েজিদ আহমেদ, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল মরহুম আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র আলী আহসান মোহাম্মাদ তাহকির, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ফরিদপুর জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সহ ১১দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড ও শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানান।
বক্তারা অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ বের করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার জনসাধারণ অংশগ্রহণ করে।
ফরিদপুর জেলা পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব প্রকৌশলী মোঃ শহিদুল হাসান ।
মঙ্গলবার ৫ আগস্ট পরিদর্শনকালে তিনি জেলা পরিষদের বিভিন্ন অবকাঠামো ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ফরিদপুরের চলমান উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এরপর তিনি ফরিদপুর বর্জ্য ও পলিথিন প্রক্রিয়াজাতকরণ কারখানা সরেজমিনে পরিদর্শন করে পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সফরের শেষ পর্যায়ে এলজিআরডি অফিস প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের প্রত্যয়ে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।

ফরিদপুরের টেকসই উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে তাঁর আন্তরিক আগ্রহ ও দিকনির্দেশনায় একটি আধুনিক ফরিদপুর গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে। এ সময় ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ ও এল জি ই ডি ফরিদপুর নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মাল্টিমিডিয়া হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. সফর আলী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্ল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ.জি.এম. বাদল আমিন, মো. কুদ্দুস আলী, মো. ইয়াকুব আলী, ওবায়দুল বারী দীপু, মো. মঞ্জুরুল হক মৃধা, গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদ আল ফারুকী, কৃষক দলের নেতা মো. কামরুল হাসান ফিরোজ, ছাত্রদলের নেতা শুভ সালাউদ্দিন মোল্ল্যা, আল-আমিন মোল্ল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. কাউছার খান, জুলাই যোদ্ধা মো. ইমরান হোসেন, মো. হোসেন এবং শিক্ষার্থী আনিসা আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামী পৃথকভাবে বর্ণাঢ্য মিছিল বের করে। মিছিল দুটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার প্রতিটি মসজিদ ও মন্দিরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়।