প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬’ উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের দরবার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিন, সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন শাহ, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: সব্যসাচী মজুমদার,
মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন ( ভারপ্রাপ্ত) , নির্বাচন অফিস মঞ্জুর রহমান খানসহ সরকারি বেসরকারি দফতরে প্রধানগন ও সংশ্লিষ্ট ড্রাইভার, মালিক সমিতির ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনা হ্রাস, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ সড়ক সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কপিরাইট © দৈনিক ফতেহাবাদ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন