ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসিবুল হাসান হাসিব।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে সহযোগিতার অংশ হিসেবে পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে নগদ অর্থ অনুদান তুলে দেন।
পরিদর্শনকালে হাসিবুল হাসান হাসিব পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম প্রধান উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সহযোগিতার অংশ হিসেবে হাসিবুল হাসান হাসিবের এ উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা।
আলফাডাঙ্গা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ অনুদান প্রদানের মধ্য দিয়ে তিনি পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।
হাসিবুল হাসিবুল হাসান হাসিব আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

নয়ন শেখ, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: