প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তানভীর রহমান নাহিদ, সিনিয়র স্টাফ রিপোর্টার

ফরিদপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফরিদপুর প্রেসক্লাবের জিয়া মঞ্চ ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ।
জিয়া মঞ্চ ফরিদপুর মহানগর শাখার আহ্বায়ক মো. কাইয়ুম মিয়া সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।
জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব এ.বি সিদ্দিকী অপু ও মহানগর শাখার সদস্য সচিব এনামুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন
ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু, জিয়া মঞ্চ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জিয়া মঞ্চের মুখ্য সাধারণ সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. অলিউল্লাহ রহমান (বাচ্চু মোল্লা), জাসাস ফরিদপুর জেলা কমিটির ‌ আহ্বায়ক ‌ এডভোকেট সৈয়দ ‌ রাশেদুল আলম তুহিন সহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা জিয়া মঞ্চের প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
পরে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শামসুল হক। অনুষ্ঠানে জিয়া মঞ্চের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কপিরাইট © দৈনিক ফতেহাবাদ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন