ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ইসলাম বাচ্চুর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে উপজেলার কারণ্যপুর মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক মোল্লা, কানাইলাল গাঙ্গুলি, রুবেল শেখ, যতীন্দ্রনাথ দাস, জাফর শেখ, মো. হারুন, আবুল কালাম, সাহীদ পাঠান ও মুন্নু মিয়াসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে আলোচনা করেন। তারা মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এম এইচ সুজন মাহমুদ: স্টাফ রিপোর্টার :