ফরিদপুর ডায়াবেটিক সমিতির নবগঠিত তত্ত্বাবধায়ক কমিটির আহবায়ক ও বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক সংগঠন ‘উদ্যোক্তা ফোরাম সমাজ উন্নয়ন সংস্থা’।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এই শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির আহ্বায়ককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি পরিবেশবান্ধব ইনডোর প্ল্যান্ট উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা ফোরাম সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি পাপড়ী আক্তার বৃষ্টি, সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক তিহানুর রহমান তিহান।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীম উদ্যোক্তা ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফরিদপুর ডায়াবেটিক সমিতির সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

আবু সাঈম খান, স্টাফ রিপোর্টার: