প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ফরিদপুর জেলা পরিষদ পরিদর্শনে প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হাসান

দৈনিক ফতেহাবাদ ডেস্ক :

ফরিদপুর জেলা পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব প্রকৌশলী মোঃ শহিদুল হাসান ।
মঙ্গলবার ৫ আগস্ট পরিদর্শনকালে তিনি জেলা পরিষদের বিভিন্ন অবকাঠামো ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ফরিদপুরের চলমান উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এরপর তিনি ফরিদপুর বর্জ্য ও পলিথিন প্রক্রিয়াজাতকরণ কারখানা সরেজমিনে পরিদর্শন করে পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সফরের শেষ পর্যায়ে এলজিআরডি অফিস প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের প্রত্যয়ে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।


ফরিদপুরের টেকসই উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে তাঁর আন্তরিক আগ্রহ ও দিকনির্দেশনায় একটি আধুনিক ফরিদপুর গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে। এ সময় ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ ও এল জি ই ডি ফরিদপুর নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কপিরাইট © দৈনিক ফতেহাবাদ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন