জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের ১২ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ গতকাল ঐতিহ্যবাহী ধোপাডাঙ্গা ফুটবল মাঠের পাশে বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুদূরপ্রসারী ও পরিবেশবান্ধব প্রতিশ্রুতি—”৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির সফল বাস্তবায়নে আর এক ধাপ এগিয়ে গেল ফরিদপুর সদর উপজেলার ১২ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ।
কর্মসূচির শুভ উদ্বোধন এর সময় মাসুদ পারভেজ বলেন, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায়, উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ১২ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। শুধু বৃক্ষরোপণ নয়, সবুজে যে ঘেরা একটি সুন্দর ও বাসযোগ্য নতুন বাংলাদেশ গড়াই আমাদের সবার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আসুন পরিবেশ রক্ষায় আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং এর যত্ন নিই।

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট :